সাটুরিয়ায় তেলের অপেক্ষায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন
- প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬। ১২:৩৪:২৪ পিএম
সাটুরিয়ার কান্দাপাড়া ভাসিয়ালি কৃষ্টপুর পাম্পে প্রায় দুই মাস অক্টেন সরবরাহ বন্ধ থাকার পর তেল সরবরাহ শুরু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকেই তেল নিতে আসা মোটরসাইকেলের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পাম্প খোলার আগেই শত শত মোটরসাইকেল লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ে তেলের অপেক্ষায়।
স্থানীয়রা জানান, তেল সংকটের কারণে এই পাম্পে প্রায় দুই মাস পর তেল সরবরাহ শুরু হওয়ায় এলাকাবাসী বিশেষ করে মটরসাইকেল চালকরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন। পাম্পের সামনে থেকে রাস্তার পার্শে দীর্ঘ লাইন দেখা যায়।
মোটরসাইকেল চালক গোলাম হোসেন বলেন তেলের সংকটের কারণে মানিকগঞ্জ এমনকি মির্জাপুর পাম্প থেকেও তেল আনতে যেতে হতো।
তেল সরবরাহ শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে তেলের নির্ধারিত মূল্য ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
পাম্প সংশ্লিষ্টরা জানান, সরবরাহ স্বাভাবিক হলে নিয়মিতভাবে তেল দেওয়া সম্ভব হবে। তবে আজ চাপ বেশি, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তারা।
সারাদেশ | ২৭ এপ্রিল ২০২৬
সাটুরিয়ায় তেলের অপেক্ষায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন























