রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে কৃষি জমি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬। ৪:৫৩:০৭ এএম

কৃষি জমি রক্ষায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মানিকগঞ্জের কৃষক পরিবার। গত শুক্রবার সকাল ১০ টায় ঢাকা-আরিচা মহসড়কের তরা ব্রীজের উপর বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী, চামটা ও খাগড়াকুরি গ্রামের প্রায় তিনশতাধিক নারী-পুরুষ। মাথায় মাথাল ও হাতে কাস্তে এবং ঝাড়ু-লাঠি নিয়ে তারা মানববন্দনে অংশগ্রহণ করেন। বিক্ষুব্ধ বক্তারা বলেন কালিগঙ্গা নদী সংলগ্ন পৌলী, চামটা ও বিলবড়িয়াল মৌজার আমাদের রেকর্ডীয় ২০০ বিঘা ফসলী জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নেয়া হচ্ছে যেখানে প্রতিবছর শতশত মন ভুট্টা, আলু, টমেটো, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ফসল উৎপন্ন করে শতশত কৃষক তাদের জীবিকা নির্বাহ করেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করার পরও কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। চামটা গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন, আমাদের রেকর্ডীয় তিনফসলী কৃষি জমি থেকে দীর্ঘদিন ধরে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে আবাদী জমি নদীগর্ভে পরিণত হচ্ছে এবং আশপাশের জমিও ভেঙ্গে পড়ার ঝুঁকিতে রয়েছে। আমাদের নামে রেকর্ডীয় সম্পত্তি বালুমহাল হিসেবে ইজারা দেয়া হয়েছে যা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা আদালতের শরণাপন্ন হবো। উক্ত বিষয়ে ইজারাদার জানান ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইজারাপ্রাপ্ত হয়ে কর্তৃপক্ষের নির্ধারিত জায়গা থেকে মাটি কাটা হচ্ছে। মানববন্ধন চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌলী গ্রামের কৃষক রমজান আলী খান, ওয়াজেদ আলী চাঁন, সহিমুদ্দিন, চামটা খাগড়াকুড়ি গ্রামের কৃষক মোতালেব, মেহের আলী, কুদ্দুস মিয়া, আঃ সালাম, শুকুর মিয়া, মৌসুমি বেগম, রোকেয়া বেগম সহ অন্যান্য ভুক্তভোগীরা। তারা কৃষি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার হস্তক্ষেপ কামনা করেন।

সারাদেশ | ২৬ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে কৃষি জমি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে কৃষি জমি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ০৪:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬