শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির ডজন খানেক প্রার্থী প্রচারণায় সরব

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল ২০২৬। ৮:৪৭:৫০ এএম

আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে একাধিক নেতা নিজেদের প্রার্থী হিসেবে জানান দিতে শুরু করেছেন। এতে করে দলটির অভ্যন্তরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে।

পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু প্রার্থী হওয়ার বিষয়ে সরব রয়েছেন। পাশাপাশি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মেজবাহ উল হক, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার-ও সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন।

এছাড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান খান দোলন, পৌর কৃষক দলের সভাপতি ওলিয়ার রহমান খান এবং পৌর যুবদলের আহ্বায়ক রাজিব হাসান খান ও সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হারুনুর রশিদ রাহমানী, মানিকগঞ্জ পৌর বিএনপির যুগ্ন সম্পাদক লুৎফর রহমান লেলিন, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি এ্যাড. বজলুর রহমান-এর নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, প্রত্যেকেই নিজেদের অবস্থান শক্ত করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং মাঠপর্যায়ে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন। স্থানীয় পর্যায়ে সভা-সমাবেশ, গণসংযোগ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন তারা।

তবে চূড়ান্তভাবে কে দলীয় মনোনয়ন পাবেন, তা নির্ভর করবে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের ওপর। দলীয় শৃঙ্খলা বজায় রেখে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা তীব্র হবে। তবে দল ঐক্যবদ্ধ থাকতে পারলে আসন্ন পৌর নির্বাচনে বিএনপি একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

রাজনীতি | ২২ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির ডজন খানেক প্রার্থী প্রচারণায় সরব

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৮:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬