মানিকগঞ্জে আইরিন নামে ১৪বছরের কিশোরী নিখোঁজ, অপহরণের অভিযোগ
- প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল ২০২৬। ১১:১৬:২১ এএম
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আইরমাড়া গ্রাম থেকে আইরিন (১৪) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। সে ওই গ্রামের আশিকুর রহমান খানের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আইরিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এদিকে আইরিনের মা জান্নাতুল লিখিত অভিযোগে দাবি করেছেন, পার্শ্ববর্তী এলাকার রিয়াদ নামে এক যুবক জোর করে তার মেয়েকে তুলে নিয়ে গেছে। অভিযোগের পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে এবং পরিবার বিষয়টিকে অপহরণ হিসেবে দেখছে।
তবে স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছেন, এটি প্রেমঘটিত বিষয়ও হতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কিশোরী আইরিনের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
অপরাধ | ২০ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে আইরিন নামে ১৪বছরের কিশোরী নিখোঁজ, অপহরণের অভিযোগ























