শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল আয়োজনে বর্ষবরণ-১৪৩৩ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬। ৩:৩২:৪৪ এএম

‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান’—জাতীয় এই প্রতিপাদ্যকে ধারণ করে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
বুধবার প্রতিষ্ঠানটির বকুল তলার মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় বৈশাখী শোভাযাত্রা। এতে এমআইএসসির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রায় বর্ণিল সাজে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বসে বৈশাখী মেলা। এতে বাহিরের বিভিন্ন কারুপণ্যের দোকানের পাশাপাশি শিক্ষার্থীরাও নিজস্ব স্টল নিয়ে অংশগ্রহণ করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার প্রাথমিক অনুশীলনের সুযোগ তৈরি হয়।
পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে একক ও দলীয় নৃত্য, বৈশাখী কোরাস গান, কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চাঁপাইনবাবগঞ্জের লোকঐতিহ্য ‘গম্ভীরা’, গ্রামীণ বিয়ের নৃত্য-গীত এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষকদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ফ্যাশন শো। ফ্যাশন শো-তে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মজীবনের চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে পান্তা-ভাত, ভর্তা, ভাজি ও আমডালসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হয়।
চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্করের সার্বিক ব্যবস্থাপনায় এবং অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও দর্শকদের ধন্যবাদ জানান এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাদেশ | ১৫ এপ্রিল ২০২৬

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল আয়োজনে বর্ষবরণ-১৪৩৩ উদযাপন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৩:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬