শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে মানিকগঞ্জে দুস্থদের মাঝে শাড়ি–লুঙ্গি বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ ২০২৬। ৯:৩৯:২১ এএম

ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নের মো: মজনু মিয়া ব্যক্তিগত উদ্যোগে দুই হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে গোপালখালি এলাকার নিজ বাড়ি থেকে হাটিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মজনু মিয়া এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন তিনি। এ সময় আশরাফ আলী মন্ডল, ইলিয়াস খান, শামসুল হক, খলিলুর রহমান, ইন্দ্রিস আলী মুন্সী, ভজন চন্দ্র শীল, তারাব আলী, খোরশেদ, মুন্নাফ, কাশেম আলী মাতুব্বর, হান্নান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় মোঃ মজনু মিয়া বলেন, ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু অনেক অসহায় মানুষ আছেন যারা নতুন পোশাক কেনার সামর্থ্য রাখেন না। তাই তাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

সারাদেশ | ১৬ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষে মানিকগঞ্জে দুস্থদের মাঝে শাড়ি–লুঙ্গি বিতরণ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

ঈদ উপলক্ষে মানিকগঞ্জে দুস্থদের মাঝে শাড়ি–লুঙ্গি বিতরণ

Update Time : ০৯:৩৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬