মানিকগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিশারীর ইফতার ও দোয়া মাহফিল
- প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ ২০২৬। ৮:৫০:৩৫ এএম
মানিকগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দিশারী’।
রোববার জেলা শহরে আয়োজিত এই অনুষ্ঠানে দিশারী স্কুলের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়।
আয়োজকেরা জানান, পবিত্র রমজানের সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন। ইফতারের আগে দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইন্তেজ উদ্দিনের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ বি এম সামসুন্নবী তুলিপ, কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান ও দিশারীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, দিশারীর উপদেষ্টা ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, সহ-প্রতিষ্ঠাতা হাসান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া, হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক সৌরভ মাহমুদ সোহাগ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি চান মিয়া এবং ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোহনা শিকদার।
দিশারীর সভাপতি শাম মীম জোপা বৃষ্টির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, দিশারীর কার্যনির্বাহী কমিটির সদস্য ও ভলেন্টিয়াররা অংশ নেন। ইফতারের এই আয়োজনে অংশ নিয়ে দিশারী স্কুলের শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।
শিক্ষা | ১৬ মার্চ ২০২৬
মানিকগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিশারীর ইফতার ও দোয়া মাহফিল

























