বিমান ও পর্যটন মন্ত্রী ও আমার দেশের এমডির মায়ের জানাজা শেষে মানিকগঞ্জের গিলন্ড পারিবারিক কবরস্থানে দাফন
- প্রকাশিত : রবিবার, ১ মার্চ ২০২৬। ৪:০০:৫৫ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা ও আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফিরোজা মাহমুদ এর মা হুরন নাহার রশীদ (৮৩) এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টার দিকে মুন্নু মেডিকেল কলেজের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের বড় মেয়ের জামাতা মইনুল ইসলাম, ছোট মেয়ের জামাতা আমার দেশের সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দীন, মরহুমের বড় নাতি রাশীদ মাইমুনুল ইসলাম ও মেঝ নাতি রাশীদ সামিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম, জেলা বিএনপির সাবেক আহবায়ক জামিলুর রশিদ খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোন্দকার আকবর হোসেন বাবলু,নুরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, গোলাম আবেদীন কায়সার, আলী আশরাফ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান, সদস্য সচিব এ্যাড: রকিবুর রহমান রাকিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মুন্নু গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
।
এ দিকে জানাজা শেষে মুন্নু মেডিকেল কলেজের পাশে স্বামী হারুনার রশীদ খান মুন্নুর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে ।
এরআগে, রোববার ভোর সাড়ে ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশীদ খান মুন্নুর স্ত্রী। ইতোপূর্বে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হুরন নাহার রশীদ।
দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে ইন্তেকাল করেন। মরহুমার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আমার দেশ পরিবার হুরন নাহার রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসমস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
জাতীয় | ১ মার্চ ২০২৬
বিমান ও পর্যটন মন্ত্রী ও আমার দেশের এমডির মায়ের জানাজা শেষে মানিকগঞ্জের গিলন্ড পারিবারিক কবরস্থানে দাফন























