মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী
এবি এম খোরশেদ আলমের পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীর বরণ অনুষ্ঠান
- প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬। ৪:০৫:৪৯ এএম
মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবি এম খোরশেদ আলম-এর পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং তার স্থলাভিষিক্ত নতুন নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমানের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় এলজিইডি কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে নির্বাহী প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির-এর সভাপতিত্বে এবং সিংগাইর উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ভূইয়া-এর সঞ্চালনায় বিদায় ও বরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবি এম খোরশেদ আলমের সহধর্মিনী ও ছেলে, এলজিইডির অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার উপসহকারী প্রকৌশলী, এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং জেলার বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা বিদায়ী নির্বাহী প্রকৌশলী এবি এম খোরশেদ আলমের কর্মজীবনের প্রশংসা করে বলেন, তার দক্ষ নেতৃত্বে মানিকগঞ্জ জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডির একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। তিনি দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন বলে বক্তারা উল্লেখ করেন।
সিনিয়র ঠিকাদার আসলাম খান বলেন, এবি এম খোরশেদ আলমের নেতৃত্বে এলজিইডির কাজের গুণগত মান ও স্বচ্ছতা বহুগুণে বেড়েছে। তিনি সময়মতো প্রকল্প বাস্তবায়নে কঠোর ছিলেন, যা ঠিকাদারদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। তার পদোন্নতিতে আমরা গর্বিত।
অপর আরেক ঠিকাদার আকরাম হোসেন তার বক্তব্যে বলেন, এবিএম খোরশেদ আলম অনেক ভালো মনের মানুষ ছিলেন। তিনি ঠিকাদারদের প্রতি আন্তিরিক ছিলেন বলে ঠিকাদাররা সুষ্ঠভাবে তাদের কাজ করতে পেরেছে। আমরা তার উত্তর উত্তর সাফল্যে কামনা করি। নতুন নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন বলে আমরা আশা করি। এলজিইডির উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে ঠিকাদাররা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত থাকবে।
এদিকে নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। তিনি তার বক্তব্যে মানিকগঞ্জে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এলজিইডির চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে সম্মাননা স্মারক প্রদান এবং নতুন নির্বাহী প্রকৌশলীর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া। আলোচনা সভা শেষে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া কামনা করা হয়। সকলে একসাথে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সারাদেশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
এবি এম খোরশেদ আলমের পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীর বরণ অনুষ্ঠান

















