ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী রিতার পক্ষে সনাতন সম্প্রদায়ের নেতাকর্মীদের ব্যাপক গণসংযোগ
- প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬। ৪:১৩:৩৬ পিএম
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে সনাতন সম্প্রদায়ের নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কালিবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে শহীদ রফিক সড়ক সহ ও আশপাশের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় সনাতন সম্প্রদায়ের নেতাকর্মীরা দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফোন্টের যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন বলেন, “আফরোজা খানম রিতা সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে ছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় তিনি সচেতন ভূমিকা পালন করেছেন। তাই আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছি।”
জেলা হিন্দ্র বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফোন্টের সদস্য সচিব গৌরাঙ্গ চন্দ্র্র সরকার বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা আরও সুসংহত হবে। শান্তিপূর্ণ পরিবেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আসন্ন নির্বাচনে রিতাকে বিজয়ী করার আহবান জানান তারা।
গণসংযোগে সনাতন সম্প্রদায়ের শিশির কুমার দাস, প্রবীন সাহা চৌধুরী মুকুল, তাপস রাজবংশী, রুহিদাস দরফদার,রায়প্রসাদ চন্দ্র, নিখিল চন্দ্র, মিঠু রবিদাস, দীপু বনিক, স্বদেশ শীল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুবক ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
সারাদেশ | ৯ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী রিতার পক্ষে সনাতন সম্প্রদায়ের নেতাকর্মীদের ব্যাপক গণসংযোগ

















