মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রিতা
সনাতন সম্প্রদায়ের পাশে বিএনপি আছে, এদেশে তারা সম্মানের সাথে বসবাস করবেন
- প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬। ৯:১৪:২৯ এএম
সনাতন সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটলে সেই হাত ভেঙ্গে দেওয়া হবে। সনাতন সম্প্রদায়ের ভোটররা মাথা উচু করে নিরাপদে ভোট কেন্দ্র যাবেন । আপনাদের পাশে বিএনপি আছে,আপনারা এদেশে সম্মানের সাথে বসবাস করবেন। সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা ।
রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ কালিবাড়ি নাটমন্দিরে ডাক্তার উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ -৩ ( সদর ও সাটুরিয়া ) বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা। এসময় সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃস্ট্রান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সনাতন সম্প্রদায় কেন ধানের শীষে ভোট দিবেন এমন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা বলেন, সনাতন সম্প্রদায়েকে আমরা আস্থা ও বিশ^াসের জায়গাটা দিতে পেরেছি বলেই তারা ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ধানের শীষের জন্য ভোটারদের ঘরে ঘরে ভোট চাইছেন।
সভাপতির বক্তব্যে ডাক্তার উমেশ চন্দ্র সরকার বলেন, যে কয়কটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছেন তাদের মধ্যে স্বাধীনতার পক্ষে আছে বিএনপি। সনাতন সম্প্রদায়ের লোকজন দেশের শান্তি ও স্বাধীনতাকে ধারণ করে। সেই কারণে সনাতন সম্প্রদায়ের ভোট ধানের শীষে ঘরে যাবে। এছাড়া এই আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা জয়ী হলে মন্ত্রী হবেন ও এলাকায় উন্নয়ন করবেন।
মানিকগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফোন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুল কামরুল হক, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান, সিনিয়ির যুগ্ন আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবীর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফোন্টের যুগ্ম আহবায়ক মিঠু রবিদাস, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর পর সনাতন সম্প্রদায়ের লোকজনকে সাথে নিয়ে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা জেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
রাজনীতি | ৯ ফেব্রুয়ারি ২০২৬
সনাতন সম্প্রদায়ের পাশে বিএনপি আছে, এদেশে তারা সম্মানের সাথে বসবাস করবেন

























