রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পক্ষে ছেলের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬। ৯:০৩:১১ এএম

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে মুন্নু গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ বিপুল কর্মী সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে তার মেঝ ছেলে রাশীদ সামিউল ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার জয়নগর এলাকা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে রাশীদ সামিউল ইসলাম বলেন, “মানিকগঞ্জ-৩ আসনের জনগণ পরিবর্তন চায়। আমার মা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেত্রী। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে তাকে বিজয়ী করা প্রয়োজন।”

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন সত্তার মেটালের মালিক বিশিষ্ট শিল্পপতি সত্তার খান, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চীফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাতক সাইফুল ইসলাম, মুন্নু ফেব্রিক্স এর কর্মকর্তা মো: বাবুল খান, খলিলুর রহমান, বাবুল হোসেন, নবগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ মেম্বার, জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা।
এসময় নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণজোয়ার আরও শক্তিশালী হচ্ছে।

রাজনীতি | ৯ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পক্ষে ছেলের ব্যাপক গণসংযোগ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পক্ষে ছেলের ব্যাপক গণসংযোগ

Update Time : ০৯:০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬