শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-৩ আসনে রিতাকে বিজয়ী করতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬। ৩:৫২:৪২ এএম

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতাকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের জয়রা এলাকায় লুৎফর রহমান সিকদারের সভাপতিত্বে এবং প্রবাসী বিএনপি নেতা মো. ইমরান খানের সঞ্চালনায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা কবিরুল আলম কবীর।
প্রধান অতিথির বক্তব্যে কবিরুল আলম কবীর বলেন, “আফরোজা খানম রিতা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেত্রী। মানিকগঞ্জ-৩ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রিতাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বৈঠকে আরও বক্তব্য রাখেন যুব নেতা রাশেদুল ইসলাম সুমন, মো. আনিস মিয়া, মো. ফজলুল করিম শামীম, মো. লিটু সিকদার, সাধু সরকার, মেহেদী হাসান মনির, সাইদুর রহমান, মো. বাবু মিয়া, মো. মামুন মিয়া, মো. আমিনুল ইসলাম, সোহেল রানা, সাগর খান, আকাশ মিয়া, জসিম, সাব্বির, আশিক, রুনা আক্তার, বিলকিস মাহমুদা, হেলেনা প্রমুখ।

বক্তারা বলেন, মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে জনমত দিন দিন বাড়ছে। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীককে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ | ৯ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জ-৩ আসনে রিতাকে বিজয়ী করতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জ-৩ আসনে রিতাকে বিজয়ী করতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

Update Time : ০৩:৫২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬