শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬। ৯:০২:২৯ এএম

মানিকগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে জেলা শহরের কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রঞ্জিত কুমার দে’র সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রবীণ সাহা চৌধুরী মুকুল, শিশির কুমার দাস, সুব্রত শিকদার, মিঠু রবিদাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুনীল মণ্ডল, সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি দশরথ রবিদাস এবং বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠীর নেতা কৃষ্ণ রাজবংশীসহ অন্যরা।

সভায় বক্তারা জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ এবং ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন।

ধর্ম | ১৯ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতি সভা

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬