শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬। ৩:৪১:১৮ এএম

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ১৯টি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সম্ভাব্য বিরূপ আবহাওয়ার কারণে এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ঝড়ের পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, মাদারীপুর, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

জাতীয় | ২১ জুলাই ২০২৬

১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

Update Time : ০৩:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬