রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ পাস হলে নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬। ৩:২৮:০২ এএম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকারের আইন-কানুন নিয়ে সরকারের সঙ্গে অনেক আলাপ-আলোচনা করতে হবে। নিয়ম-নীতি আছে, এই যে অধ্যাদেশগুলো জারি হয়েছে এগুলো পাস করার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা সরকারের সাথে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাব।
গতকাল সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নির্বাচনি সিসিটিভি ফুটেজ পরিদর্শন করতে এসে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা কন্ট্রোল রুমটা ভিজিট করতে আসলাম। আমরা আসন দুইটিতে ড্রোন থেকে আরম্ভ করে এভরিথিং ইউজ করছি। সম্পূর্ণ সায়েন্টিফিক মেথডে আমরা কেন্দ্রীয়ভাবে এটা মনিটর করছি। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এইটাও যাতে অন্তত তার চাইতে ভালো ছাড়া খারাপ না হয়, সেটাতে আমরা জোর দিয়েছি। সুন্দরভাবে ও স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সেজন্য সব ধরণের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি।
তিনি আরও বলেন, শেরপুরটা বর্ডারিং এলাকা। ওখানে আর্মিকে বর্ডার থেকে একটু দূরে থাকতে হয়। এজন্য আমরা ওখানে ডেপ্লয়মেন্ট অফ বিজিবিটা বাড়িয়েছি। বিজিবিকে আমরা ইফেক্টিভলি ইউজ করছি, র‌্যাবকে ইউজ করছি, তারপর আনসার, পুলিশ উনারাতো আছেনই। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নির্বাচন দেখাতে চাই।

শেরপুর ও বগুড়ার নির্বাচনের পরিস্থিতি জানিয়ে সিইসি বলেন, সকাল সাড়ে সাতটার সময় আমি প্রথম রিপোর্ট পাই। সেখানে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে। মানুষ নির্বিঘেœ আসছে, ভোট দিচ্ছে। বাই-ইলেকশনে সাধারণত একটা টেনডেন্সি থাকে ভোটার টার্ন আউট কম হওয়ার। তারপরেও দেখা যাক কি হয়। তবে মানুষ শান্তিপূর্ণভাবে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে তারা নিজ বাড়িতে ফেরত যাচ্ছে।
এ সময় চট্টগ্রামের দুইটা আসনের ফলাফল এখন কোন অবস্থায় আছে জানতে চাইলে তিনি বলেন, এটা আদালতের সাব-জুডিস ম্যাটার। এগুলো আদালত সিদ্ধান্ত যখন যেরকম দেয়, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। ওটা আদালতের ব্যাপার, আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই।
সংসদে দুই দলই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা করছেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এক সংসদ সদস্যের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, এগুলো এখন অপ্রাসঙ্গিক। আজকের ভোটের সাথে এটার সম্পর্ক নেই। আর এগুলো নিয়ে মামলা হয়েছে। এগুলো এখন সাব-জুডিস ম্যাটার। এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না। পার্লামেন্টের আলোচনা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আর যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।

জাতীয় | ১০ এপ্রিল ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ পাস হলে নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ পাস হলে নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি

Update Time : ০৩:২৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬