সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে বিমানমন্ত্রী
- প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই ২০২৬। ১:২৫:০৭ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি আধুনিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা
শনিবার (১৮জুলাই) দুপুরেপরিদর্শনকালে তিনি উপজেলার তিল্লী, ফুকুরহাটি ও হরগজ ইউনিয়নের বিভিন্ন সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সাটুরিয়ায় একটি মানসম্মত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা আধুনিক ও কর্মমুখী শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ওসি মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব সহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় | ১৮ জুলাই ২০২৬
সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে বিমানমন্ত্রী














