বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রিতা

সনাতন সম্প্রদায়ে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাইলে হাত ভেঙ্গে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬। ৩:১২:১৩ পিএম

সনাতন সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটলে সেই হাত ভেঙ্গে দেওয়া হবে। সনাতন সম্প্রদায়ের ভোটররা মাথা উচু করে নিরাপদে ভোট কেন্দ্র যাবেন । আপনাদের পাশে বিএনপি আছে, আপনারা এদেশে সম্মানের সাখে বসবাস করবেন। সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন মানিকগঞ্জ- ৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা ।

রোববার সন্ধ্যায় (৮ ফেব্রুয়ারি) শহরের কালিবাড়ি নাটমন্দিরে ডাক্তার উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ -৩ ( সদর ও সাটুরিয়া ) বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা ।

এসময় সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃস্ট্রান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সনাতন সম্প্রদায় কেন ধানের শীষে ভোট দিবেন এমন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা বলেন, সনাতন সম্প্রদায়েকে আমরা আস্থা ও বিশ্বাসের জায়গাটা দিতে পেরেছি বলেই তারা ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ধানের শীষের জন্য ভোটারদের ঘরে ঘরে ভোট চাইছেন।

সভাপতির বক্তব্যে ডাক্তার উমেশ চন্দ্র সরকার বলেন, যে কয়কটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছেন তাদের মধ্যে স্বাধীনতার পক্ষে আছে বিএনপি। সনাতন সম্প্রদায়ের লোকজন দেশের শান্তি ও স্বাধীনতাকে ধারণ করে। সেই কারণে সনাতন সম্প্রদায়ের ভোট ধানের শীষে ঘরে যাবে। এছাড়া এই আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা জয়ী হলে মন্ত্রী হবেন ও এলাকায় উন্নয়ন করবেন।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকারের সঞ্চালনায় অন্যান্যদের জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুল কামরুল হক, জেলা কৃষক দলের আহবায়ক গোলাম কিবরিয়া সাঈদ, সাধারন সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার সহ সনাতনী ধর্মের বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ।

এর পর সনাতন সম্প্রদায়ের লোকজনকে সাথে নিয়ে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা জেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

জাতীয় | ৮ ফেব্রুয়ারি ২০২৬

সনাতন সম্প্রদায়ে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাইলে হাত ভেঙ্গে দেওয়া হবে

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রিতা

সনাতন সম্প্রদায়ে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাইলে হাত ভেঙ্গে দেওয়া হবে

Update Time : ০৩:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬