শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাটুরিয়া জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাটুরিয়ায় বিমান ও পর্যটন মন্ত্রী রিতা

আনোয়ার পারভেজ, সাটুরিয়া প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ ২০২৬। ৩:৪৪:৫০ পিএম

মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখা জরুরি।

আজ রবিবার (৮ মার্চ ) বিকেলে সাটুরিয়া উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধির মাস। এই মাসে সবাইকে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করতে হবে।

সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ রানার সঞ্চালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার, এডভোকেট আবদুল আওয়াল খান, ডা. মো. জিয়াউর রহমান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক মো. আবুল বাসার সরকার, জেলা জিয়া পরিষদের সভাপতি খাদেমুল ইসলাম পিনু, সাধারণ সম্পাদক তানভীর ইকবাল রাসেল,সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের সহ সভাপতি আমিরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

জাতীয় | ৮ মার্চ ২০২৬

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাটুরিয়ায় বিমান ও পর্যটন মন্ত্রী রিতা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

সাটুরিয়া জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাটুরিয়ায় বিমান ও পর্যটন মন্ত্রী রিতা

Update Time : ০৩:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬