মানিকগঞ্জে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
- প্রকাশিত : রবিবার, ২ আগস্ট ২০২৬। ২:৫৭:৫০ পিএম
মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষানুরাগী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গত শনিবার (১ আগস্ট) সকাল ১১ টায় মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তার কন্যা বিমান ও পর্যটন মন্ত্রী ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল,গোলাম আবেদীন কায়সার,রফিক উদ্দিন ভূইয়া হাবু, এ্যাড: আরিফ হোসেন লিটন, রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবির, মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুর রহমান রাকিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি রঞ্জিত কুমার দে, সদস্য সচিব গৌরাঙ্গ কুমার সরকার, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো.আব্দুল করিম, উপাধ্যক্ষ ডাঃ বোরহান উদ্দিন আহাম্মেদ, হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা: জুলফিকার আহম্মেদ আমিনী, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (অব) লে. কর্নেল জহিরুল ইসলাম সহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
এ উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি, মেডিকেল টেস্ট ও ভর্তি রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু ফ্যাব্রিক্স ও হুরুন নাহার জামে মসজিদে আয়োজিত হয় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল।
মন্ত্রী আফরোজা খানম রিতা কবর জিয়ারতের পর মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।
এরপর মানিকগঞ্জে এই প্রথম মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার বেডের আইসিইউ ইউনিটের উদ্ধোধন ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখায় ১৬ জন চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করেন মন্ত্রী।
এদিন স্মৃতিচারণ করতে গিয়ে আফরোজা খানম রিতা বলেন, আমার বাবা ছিলেন একজন সততার প্রতীক ও আপসহীন নেতা। তার জীবন দর্শন আমার চলার পথের প্রেরণা। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি।
তিনি আরও বলেন, বাবা ও মা আমাদের দুই বোনকে ভালোবাসতেন অপরিসীম। তাদের অভাব আমাকে প্রতিনিয়তই নাড়া দেয়। বার স্বপ্ন পূরনে কাজ করে যাচ্ছেন। এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
জাতীয় | ২ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত













