রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের বহর সম্প্রসারণ করার পরিকল্পনা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল ২০২৬। ৯:৪০:৩৮ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা করেছে সরকার। এ লক্ষ্যে বোয়িং উড়োজাহাজ সংযোজনের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত এক সভায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সরকারের সময়ে গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রতিটি উড়োজাহাজ সংযোজনের আগে রুটভিত্তিক আয়-ব্যয়ের বিশ্লেষণের ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি। সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিমানকে আরও লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বোয়িং উড়োজাহাজ সংযোজনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। তিনি সরবরাহ প্রক্রিয়ার সময়োপযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বর্তমান সরকারের মেয়াদকালে নতুন উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় ঢাকা–নারিতা রুটে ফ্লাইট পুনরায় চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
সভায় মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় | ২২ এপ্রিল ২০২৬

বিমানের বহর সম্প্রসারণ করার পরিকল্পনা করছে সরকার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

বিমানের বহর সম্প্রসারণ করার পরিকল্পনা করছে সরকার

Update Time : ০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬