বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬। ৪:৫৬:১৮ এএম
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক জীবন ও দলীয় অবদান নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় তারেক রহমান আরও বলেন, দেশ ও দলের প্রতি সালাহউদ্দিন আহমেদের অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
জাতীয় | ১৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক












