মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের নির্দেশ, ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬। ৫:০৯:৫৯ এএম

জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশনা সংক্রান্ত শেখ হাসিনার সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপের নতুন অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দাখিল করেছে প্রসিকিউশন। মঙ্গলবার ১০ আগস্ট সকালে এসব অডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। এর এক দিন আগে আরও কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছিল।

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাইয়ের এসব কথোপকথনে আন্দোলন দমনে সহিংস পদক্ষেপ, হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর বিষয় উঠে এসেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে অডিও উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে সাংবাদিকদের কথোপকথনের অনুলিপিও দেওয়া হয়।

এরপর ওবায়দুল কাদেরের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা সেতু ভবনে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন এবং আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য খুঁজে বের করার কথা বলেন বলে প্রসিকিউশন জানিয়েছে। একই ফোনালাপে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রসঙ্গও উঠে আসে।

এর আগে ট্রাইব্যুনালে উপস্থাপিত আরেকটি অডিওতে জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ এবং আন্দোলনকারীদের ওপর সংঘটিত সহিংসতার দায় তাদের ওপর চাপানোর কথোপকথন থাকার দাবি করেছে প্রসিকিউশন। এসব অডিও জুলাই-আগস্টের ঘটনাবলির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

জাতীয় | ১১ আগস্ট ২০২৬

বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের নির্দেশ, ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৫:০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬