রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট সরকার বিএনপিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র করেছে- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬। ২:২৫:১৩ পিএম

মানিকগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরে এসব কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা। সভায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বক্তারা।

দলীয় সূত্রে জানা গেছে,  বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহরে স্বাধীনতা চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্যমন্ত্রী ও  জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এস এ জিন্নাহ কবির।

এরপর জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন দলীয় নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে আলোচনা সভার আয়োজন করা হয়।

 এতে খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান,   বিজ্ঞ পিপি নূরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুস সালাম বাদল, সিনিয়র সহ সভাপতি  মাসুদুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বয়াক মো. জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাদের, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুন্নি এবং জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোতালেব হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির  সাবেক সভাপতি  আব্দুল খান মজলিশ খান মাখন, সাবেক সাধারন সম্পাদক  আবুল বাশার সরকার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন,  গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূইয়া হাবু, আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন, রিয়াজ মাহমুদ হারেজ, আসাদুজ্জামান দোলন, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবীর, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিন্টান কল্যান ফ্রন্ট এর সভাপতি রনজিদ দে, সদস্য সচিব গৌরাঙ্গ চন্দ্র সরকার, যুগ্ম আহবায়ক মিঠু রবিদাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাড: রাকিবুর রহমান রাকিব, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: মুরাদ হোসেন,  জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিটা ইয়াসমিন নাহার, সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার মুক্তি, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সিরাজুল রহমান খান সজিব সহ   বিএনপি   ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার বিএনপিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র করেছে। দলের অসংখ্য নেতা-কর্মীদের মামলা-হামলা, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন এবং দমন-পীড়ন সহ্য করতে হয়েছে। দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকায় আজ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। এখন দেশ গঠনে নেতা-কর্মীদের মনযোগী হতে হবে। জনগণের সেবক হিসেবে নেতা-কর্মীদের কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থেকে সরকার ও দলকে সহযোগিতা করতে হবে।

  দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকা আহ্বায়ন জানিয়ে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, সকল বিভেদ ভুলে দলের ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করা নেতা-কর্মীদের দায়িত্ব। সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার পাশাপাশি দলের নেতা-কর্মীদের জনগণের পাশে থাকতে হবে।

জাতীয় | ১ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিস্ট সরকার বিএনপিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র করেছে- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০২:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬