সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পবিত্র ঈদুল আজহায় ৭ দিন সরকারি ছুটি
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : শুক্রবার, ৮ মে ২০২৬। ৪:৪১:১১ এএম
আসন্ন পবিত্র ঈদুল আজহায় সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ ও ২৪ মে ২০২৬ তারিখে অফিস খোলা থাকবে।’
২৮ মে কোরবানির ঈদ হতে পারে ধরে নিয়ে ৬ দিন সরকারি ছুটি ঘোষণা করা ছিল। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে এই ছুটি ঘোষণা করা ছিল। এখন সাপ্তাহিক ছুটির একদিন অফিস খোলা রেখে ঈদের ছুটি একদিন বাড়াল সরকার।
জাতীয় | ৮ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহায় ৭ দিন সরকারি ছুটি
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :






















