সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষের যেন কোন ক্ষতি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে- মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

Reporter
নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান:
  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট ২০২৬। ৩:৩৮:৩৮ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী  ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা  খানম রিতা বলেছেন, এখন আমাদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে। সুতরাং আমাদের অবস্থান, আমাদের কাজগুলো, সবকিছু আমাদের সতর্কতার সাথে করতে হবে। সবাইকে বুঝতে হবে আসলে কে দলের জন্য কাজ করছে। এখন তো দলে মানুষের অভাব নাই। অনেক লোক আসতেছে। তাদের দেখলে মনে হয় যেন তারা বিএনপির জন্য জান দিয়ে দেবে-এমন একটা অবস্থা।

শনিবার (১৫ আগষ্ট) বাদ আসর  জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের সবাইকে এই সরকারের পাশে দাঁড়াতে হবে। দেশের মানুষের যেন কোন ক্ষতি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যেন আমাদের ইমেজটা নষ্ট না করি। আমরা সবাই বিএনপি করি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

মন্ত্রী বলেন, সামনে আমাদের অনেক কাজ। বিগত নির্বাচন আর সামনে যে নির্বাচন আসবে তার মধ্যে অনেক ডিফারেন্স থাকবে, সবাইকে মনে রাখতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন,তারেক রহমান দেশে ফিরে এসেছেন এবং লক্ষ কোটি মেহনতি মানুষ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সকল ভেদাভেদ ভুলে কাজ করব।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ ত ম জহির আলম লদি, আ ফ ম নুরতাজ আলম বাহার, আব্দুল বাতেন, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধা,  জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোতালেব হোসেন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন,  আরিফ হোসেন লিটন, রিয়াজ  মাহমুদ হারেজ,  শামীম আল মামুন,  জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান, সদস্য সচিব এ্যাড: রকিবুর রহমান রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

জাতীয় | ১৫ আগস্ট ২০২৬

দেশের মানুষের যেন কোন ক্ষতি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে- মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬