বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টি-ঝোড়ো হাওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই ২০২৬। ৪:১৬:৪৫ এএম
দুপুরের মধ্যে দেশের আট জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সোমবার (২৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ো হাওয়ার সময় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় | ২৭ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টি-ঝোড়ো হাওয়ার আভাস
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :






















