রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ভারত সফরে বিশেষ অভ্যর্থনা দেবে দিল্লি: ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬। ৪:৩৪:৫৫ এএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাকে যথাযথ মর্যাদা ও স্মরণীয় অভ্যর্থনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সম্ভাব্য এ সফর দুই দেশের সম্পর্ককে ‘সোনালি ও দীর্ঘস্থায়ী’ পর্যায়ে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সফররত ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সম্মানে ভারতীয় হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জিসহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আশ্বাসের কথাও তুলে ধরেন ত্রিবেদী। তিনি বলেন, তারেক রহমান ভারত সফরে গেলে তাকে যথাযথ মর্যাদায় অভ্যর্থনা জানানো হবে। এ সফর স্মরণীয় হয়ে থাকবে এবং এর সুফল শেষ পর্যন্ত দুই দেশের জনগণের কাছে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ত্রিবেদী আরও বলেন, দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়ার মতো অনেক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করা সম্ভব। তাঁর মতে, এ প্রক্রিয়া ভারত-বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে একটি নতুন ও ইতিবাচক অধ্যায়ের সূচনা করতে পারে।

জাতীয় | ১৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের ভারত সফরে বিশেষ অভ্যর্থনা দেবে দিল্লি: ত্রিবেদী

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৪:৩৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬