শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬। ৪:০৭:০৫ এএম

আজ ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। একই দিনে চট্টগ্রামে নিহত হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। তাদের মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলন নতুন মোড় নেয় এবং পরবর্তী সময়ে তা দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে ২০২৪ সালের ১৬ জুলাই প্রথমবারের মতো একই দিনে ছয়জন প্রাণ হারান। এ ঘটনাকে আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে বিবেচনা করা হয়। তাদের স্মরণে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। অন্যদিকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে গিয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে চট্টগ্রামের মুরাদপুরে ওয়াসিমের শাহাদাতস্থলে নির্মিতব্য স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

১৬ জুলাইয়ের সহিংসতায় আবু সাঈদ ও ওয়াসিম আকরামের পাশাপাশি আরও চারজন নিহত হন। তাদের মধ্যে ঢাকায় নিহত হন নিউমার্কেট এলাকার হকার মো. শাহজাহান এবং নীলফামারীর সবুজ আলী। চট্টগ্রামে নিহত হন এমইএস কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমদ শান্ত এবং স্থানীয় ফার্নিচার দোকানের কর্মচারী মোহাম্মদ ফারুক। এ ছাড়া সারা দেশে আহত হন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহে আন্দোলন সরকার পতনের দাবিতে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। সেই ধারাবাহিকতায় ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় এবং প্রতিবছর রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

জাতীয় | ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবস আজ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

জুলাই শহীদ দিবস আজ

Update Time : ০৪:০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬