সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালি ও মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬। ৮:৪১:০৬ এএম

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য‍ র‌্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আফরোজা খানম রিতা এমপি।

রবিবার সকালে জেলা প্রশাসকের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে  পাশের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, পুলিশ সুপার সরওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জেলা মৎস কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির সহ অন্যান্যরা।

এ সময় বিমান মন্ত্রী আফেরোজা খানম রিতা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য খাত। মৎস্য সম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নদী-খাল, বিল ও জলাশয় রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং জলাশয় দূষণ রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি।

জাতীয় | ১৬ আগস্ট ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালি ও মাছের পোনা অবমুক্ত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালি ও মাছের পোনা অবমুক্ত

Update Time : ০৮:৪১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬