রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না- মানিকগঞ্জে জন্মাষ্টমীতে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

Reporter
নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান:
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬। ৯:২৯:৫০ এএম

খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, হিন্দু মুসলমান  বৌদ্ধ  খ্রিস্টান কারো মধ্যে কোন ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশী, এটাই আমাদের বড় পরিচয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও প্রত্যেকটা মানুষকে একিইভাবে দেখে। এই সম্প্রীতি বাংলাদেশের মানুষকে ধরে রাখতে হবে। এটা আমাদের শক্তি অর্জন করছে।

তিনি আরো বলেন, জন্মাষ্টমীর এই দিনে আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শপথ নিতে হবে। আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না। আমরা সবাই একে অপরের পাশে থাকবো। আমরা ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই মিলে একসাথে থাকব।

ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের সমাজের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার দুলালের সভাপতিত্বে এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাউদ্দিন,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রটের সভাপতি রনজিদ দে, জেলা হিন্দু মহাজোটের সভাপতি সুনীল কুমার মণ্ডল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কালীপদ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রবীর কুমার সাহা চৌধুরী মুকুল, জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অনির্বাণ পাল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার,রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম  কিবরিয়া সাইদ, সাধারন সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মেজবাউল হক, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লিটন, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রিটা ইয়াসমিন নাহার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের যুগ্ম সাধারন সম্পাদক প্রবীণ কুমার সাহা চৌধুরী মাকুল,  শিশির কুমার দাস, মিঠু রবিদাস সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শহরের বেউথা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় | ৪ সেপ্টেম্বর ২০২৬

আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না- মানিকগঞ্জে জন্মাষ্টমীতে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৯:২৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬