আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী,রয়েছে সনাতনীদের নানা কর্মসূচী
- প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬। ৩:১০:২৬ এএম
রেজুয়ান ফেরদৌস, স্টাফ রিপোর্টার:
সারা দেশের হিন্দু সম্প্রদায় পালন করবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি—জন্মাষ্টমী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে মথুরায় দেবকী ও বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর আগমনকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন।হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দুষ্ট শক্তির বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য।
জন্মাষ্টমী তাই শুধু জন্মদিন নয়, বরং ন্যায় ও সত্যের জয়গানের দিন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি ভক্তদের কাছে শান্তি, ভ্রাতৃত্ব ও ভক্তির প্রতীক হয়ে আছে।
বাংলাদেশে জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মন্দিরে মন্দিরে আয়োজন করা হয়েছে পূজা, কীর্তন, ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রা। শিশু-কিশোর থেকে প্রবীণ পর্যন্ত সবাই অংশ নিচ্ছেন এই উৎসবে। স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।বাংলাদেশ সবসময়ই ধর্মীয় সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করে আসছে সবসময় । জন্মাষ্টমীর দিনেও সেই ঐতিহ্য বজায় থাকবে।
মানিকগঞ্জেও দিনটি পালিত হবে। জানা গেছে, মাননীয় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা শোভাযাত্রার উদ্বোধন করবেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখবেন । স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, তাঁর উপস্থিতি উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।
জাতীয় | ৪ সেপ্টেম্বর ২০২৬
আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী,রয়েছে সনাতনীদের নানা কর্মসূচী












