রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বেইজিংয়ে তারেক-লি কিয়াং বৈঠক, হতে পারে ১৭টি চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬। ৩:৩৮:২৩ এএম

চীনের রাজধানী বেইজিংয়ে আজ (২৫ জুন) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিল সই হতে পারে। এর মধ্যে সমঝোতা স্মারক, চুক্তি, অ্যাকশন প্ল্যান ও প্রটোকল রয়েছে। সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে রয়েছে তিস্তা প্রকল্প, সবুজ জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কারিগরি শিক্ষা, বন্দর উন্নয়ন, গণমাধ্যম সহযোগিতা এবং উন্নয়ন সহায়তা।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের অংশ হিসেবে আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফর এবং বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় | ২৫ জুন ২০২৬

আজ বেইজিংয়ে তারেক-লি কিয়াং বৈঠক, হতে পারে ১৭টি চুক্তি স্বাক্ষর

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

আজ বেইজিংয়ে তারেক-লি কিয়াং বৈঠক, হতে পারে ১৭টি চুক্তি স্বাক্ষর

Update Time : ০৩:৩৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬