শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া, নিহত ১৩২

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬। ৩:৪৮:১১ এএম
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। সিএনএন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।

সোমবার (১০ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে কালি, পেরেইরা, কিবদো ও মানিজালেস। প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। ভূমিকম্পের পর কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ২১টি পরাঘাত অনুভূত হয়। এতে উদ্ধার তৎপরতা আরও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কালিতে অন্তত ২০টি ভবন পুরোপুরি বা আংশিক ধসে পড়েছে। আরও প্রায় ৩৮০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকারী দলগুলো অভিযান চালিয়ে যাচ্ছে।

বিশ্ব | ১১ আগস্ট ২০২৬

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া, নিহত ১৩২

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৩:৪৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬