শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস ‘সহনীয়’, দূষণের শীর্ষে নয়া দিল্লি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬। ৩:৪৪:২১ এএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় বুধবার (১৯ আগস্ট) শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে দিল্লির বায়ুমান সূচক ছিল ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সময়ে ৮৪ সূচক নিয়ে ঢাকা রয়েছে তালিকার ১৮তম অবস্থানে; ঢাকার বাতাস ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের তাৎক্ষণিক সূচক অনুযায়ী, ১৬১ সূচক নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা। তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার সূচক ১৬০। ১৫৬ সূচক নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালা চতুর্থ এবং ১৫৪ সূচক নিয়ে মালয়েশিয়ার কুচিং পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ার বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং বায়ুমান সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ সূচক ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

বিশ্ব | ১৯ আগস্ট ২০২৬

ঢাকার বাতাস ‘সহনীয়’, দূষণের শীর্ষে নয়া দিল্লি

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৩:৪৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬