বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিংগাইরে মোবাইল কোর্টে অভিযানে দুই খাবার হোটেলে অর্থদণ্ড
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬। ৪:০৪:৩৪ পিএম
মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই খাবার হোটেলের মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। এ অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।
সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় নাছির উদ্দিন ও মাসুদ রানার খাবার হোটেল ও রেস্টুরেন্টে পুরাতন তেল ব্যবহার, বাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী নাছিরকে ২ হাজার ও মাসুদ রানাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জাতীয় | ২৯ অক্টোবর ২০২৬
সিংগাইরে মোবাইল কোর্টে অভিযানে দুই খাবার হোটেলে অর্থদণ্ড
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :























