বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি

নাটোর প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬। ২:২৪:১৬ এএম

নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি। তবে ভিডিওটির সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা বিএনপি।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরে বিকেলে সংবাদ সম্মেলন করে ভিডিওটিকে ভুয়া বলে দাবি করে গুরুদাসপুর উপজেলা বিএনপি।

উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। ভিডিওটি ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান মোহাম্মদ আলী।

এদিকে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং এর সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হবে। ভিডিওটি সত্য প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে সংসদ সদস্য আবদুল আজিজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিলকে কুপিয়ে হত্যার মামলায় আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে সোমবার আটক করা হয়। মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর পরদিনই এমপি আবদুল আজিজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রায় নয় মিনিটের ওই ভিডিওতে আবদুল আজিজের মতো দেখতে এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে ভিডিও কলে অন্তরঙ্গ কথোপকথনে যুক্ত থাকতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।

জাতীয় | ২৯ অক্টোবর ২০২৬

এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি

Update Time : ০২:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬