খাদ্য মন্ত্রী আফরোজা খান রিতার পক্ষ থেকে মানিকগঞ্জে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ড্রীম
- প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬। ২:২৭:১০ পিএম
খাদ্য মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খান রিতার পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য উপহার বিতরণ করা হয়।
বুধবার (২৭ অক্টোবর) বিকালে ইয়ুথ ড্রীমের সার্বিক সহযোগিতায় খাদ্য মন্ত্রীর পক্ষে ইয়ুথ ড্রীমের প্রধান উপদেষ্টা ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ অসহায় পরিবারের হাতে তুলে দেন এবং পাশাপাশি লিটন হোসেনের স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা এবং পরিবারটিকে সরকারি সকল প্রকার সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
জানা গেছে, কৃষ্ণপুর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী লিটন খান ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর আগে মৃত্যুবরণ করেন। তাঁর চিকিৎসায় পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে যায়। পরিবারটি একসময় স্বচ্ছল ছিল। বর্তমানে তাঁর স্ত্রী, যিনি ডিগ্রি পাস করেছেন, দু্ইটি ছেলে ও একটি মেয়ে সন্তান নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। সন্তান তিনটি পড়াশোনা করছে, কিন্তু আর্থিক সংকটের কারণে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিবারটি দুশ্চিন্তায় রয়েছে।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ইয়ুথ ড্রীমের সভাপতি: মোঃ স্বপন মিয়া, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান,মানিকগঞ্জ সদর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসিবুল চৌধুরী,সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম হিরা ও রাগীব নূর আবির,পৌর ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক শাফিন আল উৎস সহ অন্যান্যরা।
সারাদেশ | ২৮ অক্টোবর ২০২৬
খাদ্য মন্ত্রী আফরোজা খান রিতার পক্ষ থেকে মানিকগঞ্জে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ড্রীম





















