বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম’

Reporter
স্টাফ রিপোর্র্টার, নুসরাত জাহান:
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬। ১১:১১:৫৫ এএম

‘সংক্রামক রোগের বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে জনসচেতনতা বাড়াতে হবে।’

বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

তিনি বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। খাবার গ্রহণের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। নিয়মিত হাত ধোয়ার এই সহজ অভ্যাস ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রা পরবর্তী আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম, সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী মো. দবিরুল ইসলাম।

সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চায় অভ্যস্ত করা এবং হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সচেতনতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে হাত ধোয়ার অভ্যাস ছড়িয়ে দেওয়া গেলে সংক্রামক রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব বলে সভায় গুরুত্বারোপ করা হয়।

এ বছর বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য—‘হাত ধোয়ার বীর হোন’ (Be a Handwashing Hero)। প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো, দৈনন্দিন জীবনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে রোগের ঝুঁকি কমানো।

সারাদেশ | ২৮ অক্টোবর ২০২৬

‘স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম’

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

‘স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম’

Update Time : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬