বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬। ৮:৪২:৫০ এএম
হাত ধোয়া নায়ক হোন’—এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর আয়োজন করা হয়।
 সিংগাইর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালিটি বের করা হয়। পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. নেওয়াজ শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মণ্ডল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে উপজেলা পরিষদ চত্বরের হলরুমের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সাতটি কৌশল প্রদর্শন করা হয়। এ সময় ইউএনও খায়রুন্নাহার ও প্রকৌশলী মো. নেওয়াজ শরীফের নেতৃত্বে কর্মকর্তারা প্রদর্শনী পর্যবেক্ষণ করে এবং ইউএনও শিক্ষার্থীদের হাতের নখ পরীক্ষা করেন। যেসব শিক্ষার্থীর নখ বড় ছিল, তাদের নখ ছোট রাখার নির্দেশনা দেন তিনি।
দিবসটি পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সারাদেশ | ২৮ অক্টোবর ২০২৬

সিংগাইরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

সিংগাইরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Update Time : ০৮:৪২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬