রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে আটক সিজেপির তিন নেতাকে মুক্তি দিল আদালত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর ২০২৬। ৬:১২:৫১ এএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দেওয়ায় আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতাকে মুক্তি দিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মুক্তির আদেশ দেন। তাঁরা হলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

এর আগে শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজের ভেতর থেকেই তাঁদের আটক করে পুলিশ। যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিক্ষোভ ঘিরে শনিবার দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। রাজনীতিবিদ, অভিনেতা ও সাধারণ বিক্ষোভকারীসহ তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়। পরে তাঁদের অনেককে ছেড়ে দেওয়া হয়। যন্তর মন্তরে জমায়েত হতে না পেরে বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে ছোট ছোট দলে প্রতিবাদ জানান।

আটক ব্যক্তিদের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠিও ছিলেন। শনিবার গভীর রাতে তাঁকেও মুক্তি দেওয়া হয়। এদিকে, বিক্ষোভের আগে দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ ও ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপের ঘটনায় আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রোববার সুপ্রিম কোর্টে বিশেষ শুনানি হতে পারে। এর আগে শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বিক্ষোভের কারণে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ না রাখার নির্দেশ দিয়েছিলেন।

রোববার সকালে মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও বিভিন্ন স্টেশনে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ছিলেন।

সিজেপির অভিযোগ, ভোটার তালিকার বিশেষ সংশোধনে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং তালিকায় কারসাজি হয়েছে। এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। তাদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ তৈরি করা হয়েছে।

বিশ্ব | ১১ অক্টোবর ২০২৬

দিল্লিতে আটক সিজেপির তিন নেতাকে মুক্তি দিল আদালত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

দিল্লিতে আটক সিজেপির তিন নেতাকে মুক্তি দিল আদালত

Update Time : ০৬:১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬