দৌলতপুরে বিসিআইসি, বিএডিসি ও খুচরা সার বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর ২০২৬। ১০:৪৯:০৪ এএম
মানিকগঞ্জের দৌলতপুরে বিসিআইসি, বিএডিসি ও খুচরা সার বিক্রেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৭ অক্টোবর) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস উপজেলা কৃষি অফিসার লুৎফে আল মুইজ, দৌলতপুর উপজেলা বিসিআইসি ও বিএডিসি এর সভাপতি গোলাম সালাহ উদ্দিন সেলিম সহ আরো উপজেলার সকল ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার, সাব ডিলার এবং খুচরা সার বিক্রেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা এলাকার কৃষি উৎপাদন সচল রাখতে সারের সঠিক সরবরাহ নিশ্চিতকরণ, নির্ধারিত মূল্যে সার বিক্রি ও কৃষকদের কাছে সুষম সারের সহজলভ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সার বিক্রয়ে অনিয়ম রোধ ও কৃত্রিম সংকট এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
সারাদেশ | ৭ অক্টোবর ২০২৬
দৌলতপুরে বিসিআইসি, বিএডিসি ও খুচরা সার বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত



















