শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে নৌকা বাইচের প্রস্তুতি দেখতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর ২০২৬। ৪:৪৬:৪১ এএম

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের শেষ মুহূর্তের প্রস্তুতিতে হঠাৎ হাজির হন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (২ অক্টোবর) মধ্যরাতে বেউথা কালীগঙ্গা নদীর তীরে নৌকা বাইচের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানস্থলে গিয়ে ঘুরে ঘুরে দেখলেন প্রস্তুতির খুঁটিনাটি।

এ সময় আফরোজা খান রিতা আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পন্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতির বিষয়ে খোঁজ নেন।

আয়োজকরা জানান, সাধারণত কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে আসেন। কিন্তু নৌকা বাইচের প্রস্তুতি দেখতে অনুষ্ঠানের আগেই সরেজমিনে চলে আসা তাদের কাছে ব্যতিক্রমী ঘটনা।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো মানিকগঞ্জে।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ বলেন, প্রধান অতিথি মধ্যরাতে এসে এভাবে প্রস্তুতি দেখে যাবেন, সেটি আমরা ভাবিনি। তার এমন সরেজমিন পরিদর্শন আমাদেরও চমকে দিয়েছে।

বিনোদন | ৩ অক্টোবর ২০২৬

মধ্যরাতে নৌকা বাইচের প্রস্তুতি দেখতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মধ্যরাতে নৌকা বাইচের প্রস্তুতি দেখতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

Update Time : ০৪:৪৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬