শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফয়সাল স্পোর্টিংয়ের শিরোপা জয়

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর ২০২৬। ৪:০৭:৩৪ এএম

মানিকগঞ্জের সিংগাইরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জে.আর স্টাইল পয়েন্ট এলিভেনকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফয়সাল স্পোর্টিং ক্লাব। খেলায় নির্ধারিত সময় উভয় দল একটি করে গোল করায় ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। পরে ট্রাইবেকারে ফয়সাল স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

খেলার উদ্বোধন করেন সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। সভাপতিত্ব করেন বায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেওয়ান সোহেল। টুর্নামেন্টে বায়রা ইউনিয়ন বিএনপি র আয়োজনে সার্বিক সহযোগিতা করে বায়রা তরুণ সংঘ।

ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোল রক্ষক আশাফুল ইসলাম রানা বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকায় দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলায় ধারাভাষ্য দেন এস আর হাবিব এবং রেফারির দায়িত্ব পালন করেন ফাহিম আশরাফ।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম স্বাধীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল শরীফ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জহির, মোসারফ মেম্বার,রহমান মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলা | ৩ অক্টোবর ২০২৬

সিংগাইরে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফয়সাল স্পোর্টিংয়ের শিরোপা জয়

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

সিংগাইরে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফয়সাল স্পোর্টিংয়ের শিরোপা জয়

Update Time : ০৪:০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬