রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের ফেডারেশন কাপের আজকের ম্যাচ স্থগিত, নতুন সূচি ২৩ সেপ্টেম্বর
ক্রিয়া প্রতিবেদক:
- প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬। ৭:০৩:৩৮ এএম
বাংলাদেশ ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএস ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি স্থগিত করা হয়েছে। জাতীয় দলের ক্যাম্পে একাধিক খেলোয়াড় থাকায় ম্যাচটি পিছানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আবেদন করে ব্রাদার্স ইউনিয়ন। বাফুফে সে আবেদন মঞ্জুর করায় ম্যাচটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
একই দিন অনিবার্য কারণে ‘ফেডারেশন কাপ ২০২৬-২৭’-এর আজকের সূচিতে থাকা রহমতগঞ্জ এমএফএস বনাম ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম সিটি এফসি বনাম আবাহনী ঢাকা—এই দুই ম্যাচই স্থগিত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামীকাল, ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় যার যার নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
খেলা | ২২ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের ফেডারেশন কাপের আজকের ম্যাচ স্থগিত, নতুন সূচি ২৩ সেপ্টেম্বর
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

















