রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩ অক্টোবর মানিকগঞ্জে বেউথা কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, প্রধান অতিথি খাদ্যমন্ত্রী রিতা

Reporter
নুসরাত জাহান, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬। ৯:৪৬:০৬ এএম

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আগামী ৩ অক্টোবর এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজসহ আয়োজক কমিটির সদস্যরা।

নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার।

নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকেরা। স্থানীয় ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ এই নৌকাবাইচ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বলেন, “কালীগঙ্গা নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই আয়োজনকে সফল ও সুন্দর করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। নৌকাবাইচকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা চাই, সব শ্রেণি-পেশার মানুষ এই উৎসবে অংশগ্রহণ করুক। সবার সহযোগিতায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন নৌকাবাইচ উপহার দিতে পারব বলে আশা করছি।”

বিনোদন | ২৫ সেপ্টেম্বর ২০২৬

৩ অক্টোবর মানিকগঞ্জে বেউথা কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, প্রধান অতিথি খাদ্যমন্ত্রী রিতা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৯:৪৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬