শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শহীদ রফিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিম-ফ্যালকন চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬। ৪:০৩:৪২ এএম
মানিকগঞ্জে ‘শহীদ রফিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম- ফ্যালকন।
বুধবার রাতে জেলাশহরের ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টিম-ফ্যালকন ৩-০ গোলের ব্যবধানে দাশড়া পল্লী মঙ্গল সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাশেষে বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
৮৮ ওয়ারিয়র্সের আহ্বায়ক ও ধলেশ্বরী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান কামরুদ্দিন আহমেদ জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানিভ ইকবাল রাসেল, প্রধান শিক্ষক বজলুর রহমান বিশ্বাস, সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান আসাদ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই গত তিন বছর ধরে ৮৮ ওয়ারিয়র্সের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
এবারের টুর্নামেন্টে ১৮টি দল অংশগ্রহণ করে।

খেলা | ২৪ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে শহীদ রফিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিম-ফ্যালকন চ্যাম্পিয়ন

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৪:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬