বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬। ৮:৪৪:৫০ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন ডা. জুবাইদা রহমান। হোয়াইট হাউসের উদ্যোগে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ জোটের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন। বর্তমানে এ জোটে ৫৭টি দেশ যুক্ত রয়েছে।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, শিশু, শিক্ষক ও অভিভাবকদের জন্য নিরাপদ ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বাড়ানোই ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এবারের আয়োজনে মেলানিয়া ট্রাম্প উদ্যোগটির পরবর্তী কর্মসূচি ও নতুন প্রযুক্তি অংশীদারত্বের ঘোষণা দেন। অ্যাডোবি, অ্যামাজন, গুগল, ইনটেল, স্টারলিংক ও জুমের সঙ্গে নতুন অংশীদারত্বের কথা জানানো হয়। এর মাধ্যমে শিশুদের শিক্ষা ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, চলতি বছরের মার্চে ওয়াশিংটনে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এর প্রথম বৈশ্বিক সম্মেলনে ৪৫টি দেশের ফার্স্ট স্পাউস ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনে এডটেক, এআইনির্ভর শিক্ষা, অনলাইন নিরাপত্তা এবং ডিজিটাল দক্ষতা—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়।

নিউইয়র্কের এবারের আয়োজনে মেলানিয়া ট্রাম্প জানান, উদ্যোগটির আওতা আরও বাড়িয়ে ৫৭টি দেশে নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালে জি-২০, আসিয়ান, ইউরোপ ও ক্যারিবীয় অঞ্চলে এ উদ্যোগের আঞ্চলিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও তুলে ধরা হয়।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা অবস্থান করছেন। অধিবেশনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক ও নানা পর্যায়ের সাইডলাইন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্বনেতাদের পরিবারের সদস্যদের নিয়ে মেলানিয়া ট্রাম্পের এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জাতীয় | ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬