বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে হিন্দুবাড়িতে চুরি ও মালামাল উদ্ধারসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬। ১১:৪৩:০৩ এএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসতঘর থেকে প্রায় আড়াই লাখ টাকার কাঁসা ও পিতলের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক শিশুসহ মোট তিনজনকে আটক করেছে এবং চোরাই মালামালের অংশবিশেষ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মনোরঞ্জন সাহা (৫৭) ও তাঁর পরিবার বর্তমানে চট্টগ্রামে বসবাস করেন।
এ মাসের ১৩ সেপ্টেম্বর বাড়ির ঘর পরিষ্কার করানোর পর ১৫ সেপ্টেম্বর সকালে তারা ধর্মীয় ‘অষ্টপ্রহর’ অনুষ্ঠান উপলক্ষে বাড়ি ফিরে দেখতে পান ঘরের দরজার নাট খোলা ও ভেতরে চুরি হয়েছে। চোরেরা ঘরের সিলিংয়ের ওপর থাকা পূজা ও অর্চনায় ব্যবহৃত আনুমানিক ২ লক্ষ ৪২ হাজার ৫ শত টাকা মূল্যের পিতল ও কাঁসার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ​১টি পিতলের বড় পরাত ,১টি পিতলের বড় ডেক ,২টি পিতলের কলস, ৪টি কাসার থালা, ১০টি কাঁসার গ্লাস, ৫টি কাঁসার বাটি, ​১টি কাঁসার পাতিল  ও ৮টি কাঁসার লোটা।
​এ ঘটনায় বাড়ির মালিক অজ্ঞাতনামা আসামী করে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেন। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে মো: আলিফ হোসেন (১৭)-কে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত আসামি আব্দুর রহমান (৩৩) এবং চোরাই মালামাল ক্রয়কারী ভাঙ্গারি দোকানদার চঞ্চল হোসেন (৫০)-কে আটক করা হয়।

এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানিয়েছে, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে পূর্বেরও দৌলতপুর থানায় চুরি ও মাদকের পৃথক দুটি মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, অবশিষ্ট মালামাল উদ্ধার এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ | ১৯ সেপ্টেম্বর ২০২৬

দৌলতপুরে হিন্দুবাড়িতে চুরি ও মালামাল উদ্ধারসহ ৩ জন আটক

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬