বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬। ৯:১৪:৩৯ এএম

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি এলাকা থেকে নিজ ঘর থেকে এক প্রবাসী, তাঁর স্ত্রী ও ১৮ মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে পরিবারের সদস্যরা কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে আকরাম হোসেন (৪০), তাঁর দ্বিতীয় স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২২) ও তাঁদের শিশুকন্যা এলিজার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা জানান, আকরাম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং প্রায় এক সপ্তাহ আগে দেশে ফেরেন। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক কলহের বিষয়টি স্থানীয়দের কেউ কেউ বললেও এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আকরামের স্বজন মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও শিশুকে হত্যার পর আকরাম আত্মহত্যা করে থাকতে পারেন।

সদর থানার ওসি মনির হোসেন জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অপরাধ | ১৯ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৯:১৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬